ওক্সিপিটাল এনকেফালোসিল (Occipital Encephalocele) রোগ কেন হয়?

  • কি?
    • এটাকে কেফালোসিল ও বলে । অনেক সময় মাথার হাড়ের কিছু অংশ তৈরি হয়না ফলে হাড়ের ঐ ফাঁকা অংশ দিয়ে ব্রেইন ও ব্রেইনের আবরণ বাইরে বের হয়ে এসে একটি টিউমারের মত তৈরি করে। এটা যদি মাথার পিছন দিয়ে বের হয় তবে তাকে ওক্সিপিটাল এনকেফালোসিল বলে।
  • কেন হয়?
    • সঠিক কারন এখন পর্যন্ত জানা যায়নি । তবে ধারণা করা হয়
      • মায়ের ফাইব্রেট লেভেল কম থাকলে
      • গর্ভাবস্তায় ভিটামিন এ খেলে
      • আর্সেনিকের বিষক্রিয়া হলে
  • রোগীর উপসর্গ কি কি?
    • উপসর্গ টিউমারের আকার ও এর ভিতর কি কি আছে তার উপর
    • আকারে ছোট হলে তেমন উপসর্গ নাও থাকতে পারে
    • টিউমার আকারে বড় হলে বিভিন্ন নিউরলজিকাল উপসর্গ নিয়ে আসে। যেমন
      • ক্রেনিয়াল নার্ভ প্যালসি
      • বাচ্চার খাবার টেনে খেতে অসুবিধা
      • হাত পা শক্ত হয়ে যাওয়া
      • চোখে দেখতে না পাওয়া
      • শিশুর শারীরিক ও মানসিক বিকাশ না হওয়া
      • মাথা বড় হয়ে যাওয়া
      • এছাড়া বিভিন্ন জন্মগত সমস্যা নিয়ে আসতে পারে
Click to Chat
Scroll to Top